, ,

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ঢাকায় মঙ্গলবার সন্ধ্যায় “মাদক মুক্ত সমাজ চাই, শিশু ধর্ষন মুক্ত দেশ চাই” শীর্ষক এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডক্টর মুস্তাফা আহমেদ মোশতাকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

অনুষ্ঠান আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি।

সাংগঠনের উপদেষ্টা মোঃ শেখ কামাল শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।

স্বাগতা বক্তব্য রাখেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের প্রেসিডেন্ট রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন মাদক বিরোধী সংগঠন নতুন জীবন গড়ি সভাপতি আনোয়ারুল ইসলাম জুয়েল, এস বাংলা টিভির চেয়ারম্যান এটিএম মোফাজ্জল করিম, স্বপ্নীল ফাউন্ডেশনের চেয়ারম্যান মনজুরুল আলম টিপু, কবি ও কলামিষ্ট কবি এম আর মঞ্জু সহ প্রমুখ।