মোঃ আজিজ উল্লাহ টেকনাফ : বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি বান্দরবান সীমান্তে টহলরত অবস্থায় বিজিবির এক সদস্য মাইন বিস্ফোরণে আহত হয়েছেন।
আজ রোববার দুপুর আনুমানিক বারোটা ২৫ মিনিটের সময় তুম্বুরু সীমান্তে ৪১ নম্বর পিলারের কাছাকাছি উক্ত দূর্ঘটনা সংঘটিত হয়।দুর্ঘটনায় ৩৪ বিজিবি ব্যাটালিয়নের আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেন।
দুর্ঘটনায় বিজিবি’র’ওই সদস্যের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পায়ের গোড়ালি মারাত্মকভাবে যখন প্রাপ্ত হয় বলে সূত্র জানিয়েছেন। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রামু সেনানিবাসের হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে তিনি ওখানে চিকিৎসাধীন রয়েছেন।
এতে করে সীমান্তে স্থানীয় বসবাসকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করেছে। মূলত মায়ানমারের আরকান রাজ্যে বিছিন্নতাবাদীদের সাথে সরকারি বাহিনীর সাথে সংঘর্ষের পর থেকে উক্ত উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ।







