, ,

সীমান্তে পাচার চক্রের সন্ধান, আটক এক, মামলায় দুজন

নিউজটি শেয়ার করুন

শেরপুর শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী সন্দেহে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট আরো দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি সূত্রে, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর ময়মনসিংহ জেলার শ্রীবরদী উপজেলাধীন বাবলাকোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল।টহলের সময় মানব পাচারকারী সন্দেহে মো. সেলিম মিয়াকে (৩৪) আটক করা হয়। তিনি শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের মাটিফাটা এলাকার বাসিন্দা ।
আটক সেলিম মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী,মানব পাচার চক্রের সঙ্গে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝুঁলগাঁও গ্রামের মো. স্বপন ও বৈষ্ঠমপাড়া গ্রামের মো. সুমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি অধিকতর তদন্ত এবং জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।