, ,

সিটিসিআরপি প্রকল্পে সাজ্জাদের হরিলুট

নিউজটি শেয়ার করুন

স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প সি টি সি আর পি প্রকল্পে প্রকল্প পরিচালক সাজ্জাদ কবিরের নেতৃত্বে চলছে হরিলুট।

আমাদের অনুসন্ধানে জানা যায়, সাজ্জাদ কবির প্রকল্প পরিচালক এর দায়িত্ব পাওয়ার পর পূর্বে নিয়োগ প্রাপ্ত আউটসোর্সিং কর্মচারী, কর্মকর্তা, কনসালটেন্ট ছাঁটাই করে মোটা অংকের ঘুষ নিয়ে নিজের লোকদের নিয়োগ দিচ্ছেন।

সাজ্জাদ কবির কোভিড -নাইনটিন প্রকল্পের ডিপিডি থাকা অবস্থায়ও ব্যপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তাছাড়া তিনি নির্বাহী প্রকৌশলী প্রসাশন থাকা অবস্থায়ও বদলি বানিজ্য করে কামিয়েছেন কোটি টাকা।

আমাদের অনুসন্ধানে জানা যায়, প্রকল্প পরিচালক সরকার মোঃ সাজ্জাদ কবির, তার ত্রিরত্ন সহযোগী উপ পরিচালক জুবাইদা আক্তার, মো: শাহজাহান এবং উজ্জ্বল ত্রিপুরা মিলে সি টি সি আর পি প্রকল্পটি কে নিজেদের ব্যক্তিগত সম্পদের মত ব্যবহার করার অভিযোগ উঠেছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি প্রকল্প টি ২০২৩ সালে কাজ শুরু হলেও তিন বছরে প্রকল্পের অগ্রগতি মাত্র ১০%।

প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় -সি টি সি আর পি প্রকল্পের প্রকল্প পরিচালক সাজ্জাদ কবির, প্রকল্পের উপ পরিচালক জুবাইদা আক্তার, মোঃ শাজাহান, উজ্জ্বল ত্রিপুরা মিলে ভাগ বাটোয়ারায় ব্যস্ত।

আমাদের অনুসন্ধানে জানা যায়, সাজ্জাদ কবির প্রকল্প পরিচালক এর দায়িত্ব পাওয়ার পর পূর্বে নিয়োগ প্রাপ্ত আউটসোর্সিং কর্মচারী, কর্মকর্তা, কনসালটেন্ট ছাঁটাই করে মোটা অংকের ঘুষ নিয়ে নিজের লোকদের নিয়োগ দিচ্ছেন।

উপকূল এলাকার ৩২ টি পৌরসভা নিয়ে এই প্রকল্পের আওতায় ৩৪ টি মার্কেট নির্মাণ করা হবে। বিশাল এই কাজের জন্য ডিপিপিতে কনসালটেন্ট পার্টের ডিজাইনার পোস্ট ধরা আছে।
সাবেক পিডি ডিজাইনার নিয়োগ দিলেও সাজ্জাদ কবির পিডির দায়িত্ব পাওয়ার পর থেকে ডিজাইনারদের নিয়োগ বাতিল করেছেন।
পিডি আউটসোর্সিং ভাবে কম খরচে যেন তেন ডিজাইন তৈরি করে ঐ খাতে মোটা অংকের বিল করিয়ে বাড়তি টাকা নিজের পকেটে ভরছেন।
শুধু তাই নয় তিনটি কনসালটেন্ট পার্টের তিনজন বিদেশি টিম লিডার থাকলেও তাদের আসার সুযোগ না দিয়ে তাদের বেতনের লাখ লাখ টাকা ভুয়া পেমেন্ট দেখিয়ে মেরে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা প্রতিবেদককে নিশ্চিত করেন৷

প্রকল্পভুক্ত পৌরসভার মার্কেটসহ রাস্তা,ড্রেন,শৌচাগার নির্মানে নিম্নমানের কাজ ছাড়াও বিভিন্ন অনিয়মের প্রমানাধি নিয়ে বিস্তারিত থাকছে পরবর্তী পর্বে।
চলবে —-