, ,

সাময়িক বরখাস্ত থেকে অব্যাহতি পেয়েই বেপরোয়া প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মিঠু

নিউজটি শেয়ার করুন

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. আতিকুর রহমান মিঠুর বিরুদ্ধে সাময়িক বরখাস্ত থেকে অব্যাহতি পাওয়ার পর আবারও বেপরোয়া কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ঈদুল আজহার পূর্বে জাতীয় চিড়িয়াখানা থেকে ৪২ লাখ টাকা আত্মসাৎ, দায়িত্বে অবহেলা (একটি বিশেষ সাদা রঙের মহিষের নাম প্রদান সংক্রান্ত) এবং চরম নৈতিক স্খলনের অভিযোগে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া শেষে সম্প্রতি তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তবে কর্মস্থলে ফিরেই তার বিরুদ্ধে নতুন করে নানা বিতর্কিত আচরণের অভিযোগ উঠতে শুরু করেছে।

​পারিবারিক ও নৈতিক স্খলনের অভিযোগ

অনুসন্ধানে জানা যায়, ডা. মিঠু এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তরেই কর্মরত। প্রথম স্ত্রী থাকা অবস্থায় অন্যান্য সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীর সংসারে থাকা নিজের সন্তানের খোঁজখবর কিংবা ভরণপোষণও তিনি দেন না। পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করলেও সেই সম্পর্ক টিকে থাকেনি। বর্তমানে তিনি তৃতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকলেও কৃষিবিদ ইনস্টিটিউটের ডরমেটরিতে অনৈতিক কর্মকাণ্ড এবং নিয়মিত মাদক সেবনের সাথে যুক্ত বলে অভিযোগ রয়েছে।

​রাজনৈতিক পরিচয় ও অবস্থান নিয়ে ধোঁয়াশা

তার রাজনৈতিক আদর্শ ও পরিচয় নিয়েও অধিদপ্তরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় জীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো পদে ছিলেন না; বরং ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার সূচনা হয়। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি নিজেকে জাতীয়তাবাদী হিসেবে জাহির করার চেষ্টা করেন। গত ১৭ বছরে জাতীয়তাবাদী পেশাজীবীদের কোনো কর্মসূচিতে উপস্থিত না থাকলেও, বর্তমানে নিজের জন্মস্থান ‘বগুড়া’ পরিচয় ব্যবহার করে সুবিধা নেয়ার চেষ্টা করছেন বলে সহকর্মীরা জানান।

​অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ

তার এসব কর্মকাণ্ডে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সাথে তার রাজনৈতিক পরিচয় ও বিতর্কিত আচরণের কারণে বর্তমান সরকারকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে দাবি করা হয়।

​এ অবস্থায় জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত কৃষিবিদবৃন্দ তাকে দায়িত্ব থেকে সাময়িক ছুটি নিয়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নেওয়ার এবং একজন পেশাদার মনস্তত্ত্ববিদ (সাইকিয়াট্রিস্ট)-এর পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়েছেন।