রবিবার (১৬ আগস্ট) দুপুরে দশম শ্রেণির শিক্ষার্থী সাহাদের উপর হামলার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে সাভারের শ্যামপুর মৈত্রী সংঘ ক্লাবের সামনে মানববন্ধন করেছে তার সহপাঠীরা।
এসময় সাহাদের সহপাঠীরা জানায় গত বুধবার সাহাদ খেলতে গেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে আলআমিনের সাথে দ্বন্দ্ব হয়।
এক পর্যায় আলামিনের বাবা রাসেল ও চাচা রুবেলসহ বেশ কয়েকজন সাহাদ ও হাসেমের ওপর হামলা চালায়।
হামলায় সাহাদ ও হাসেম মারাত্মক ভাবে আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সাহাদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবী জানাচ্ছি।
এসময় তারা প্রশাসনের কাছে দাবী জানিয়ে বলেন ভবিষ্যতে যেন কেউ এধরনের কর্মকান্ড না করতে পারে এবং শিক্ষার্থীরা যেন নিরাপদে থাকতে পারে এবিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে শিক্ষার্থীরা আশা করেন।
আহত শিক্ষার্থী সাহাদের বাবা জানান, আমার ছেলের উপর এই বর্বরোচিত হামলার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।







