, ,

সাভারে বন্ধন স্পোর্টস এন্ড গ্যালারির শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

সাভারের বনগাঁও এর কদমআলী মার্কেট সংলগ্ন সাধাপুর কাজীপাড়ায় এইচ আর ইঞ্জিনিয়ারিং গ্রুপের একটি নতুন প্রতিষ্ঠান “বন্ধন স্পোর্টস এন্ড গ্যালারি” এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এই মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসিবুর রহমান রনি।
উদ্বোধন করেন সাভার থানাধীন ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন মনসুর আহমেদ মুন্না, মোহাম্মদ রাব্বিল, মোঃ শওকত হোসেন খোকন এবং মোঃ মনির হোসেন। তাদের উপস্থিতিতে মাহফিলটি আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন পীরে কামেল হযরত মাওলানা এমদাদুল হক। তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত এবং মর্মস্পর্শী দোয়ায় পুরো পরিবেশ আধ্যাত্মিকতায় ভরে ওঠে। তিনি বন্ধন স্পোর্টস এন্ড গ্যালারির উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন।

প্রতিষ্ঠানের কর্ণধার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, বন্ধন স্পোর্টস এন্ড গ্যালারি এলাকার খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। মাহফিলের শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এইচ আর ইঞ্জিনিয়ারিং গ্রুপের অন্য আরেকটি প্রতিষ্ঠান ডিএনডি স্পোর্টস এন্ড গ্যালারি নারায়ণ গঞ্জ।