, ,

পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শনে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন মুক্ত সাংবাদিকতা ও পেশাগত নিরাপত্তা নিয়ে আলোচনা

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক জনতা, ঢাকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন। তাঁর পার্বতীপুর আগমন উপলক্ষে প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পার্বতীপুর প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাহফিল ইসলাম রিপন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
এসময় পার্বতীপুরের কর্মরত সাংবাদিকবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন নবগঠিত পার্বতীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, প্রগতি সংঘের আজীবন সদস্য ও বিশিষ্ট জ্বালানি তেল ব্যবসায়ী মানজুর রশিদ।
অনুষ্ঠানে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।
বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা এবং মুক্ত সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।
প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।