বৃহস্পতিবার ৮ অক্টোবর বিকালে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা এবং ঢাকা ২ আসনের ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪৮ টি দুর্গা পূজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের জাতীয় সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষে পুলিশ ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।এছাড়াও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের কর্মীরা ২৪ ঘন্টা পূজা মন্ডবের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
এসময় তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের ২৬ টি ও ভাকুর্তা ইউনিয়নের ২২ টি পূজা ভণ্ডবকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





