রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের অগ্রপথিক, বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।
‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ পরিষদ, কুমিল্লা’র উদ্যোগে সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যা ৬:৩০ মিনিটে কুমিল্লার কান্দিরপাড়ের ‘দেশপ্রিয় কনভেনশন হল’-এ এই শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়
সংগঠনটির —আহবায়ক ড. শাহ্ মোঃ সেলিম, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ তাপস বকশী এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ারসহ বক্তারা ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ, তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরে বক্তব্য রাখেন । তারা আরও জানান ,
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে জাতীয়ভাবে সম্মানিত করার প্রয়াসে স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।১৯৪৮ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের পর থেকে দীর্ঘ পথ পরিক্রমায় এই গুণীজনের স্মৃতি রক্ষার্থে এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করছেন।







