বাংলাদেশ সনাতনী সেবক সংঘ গীতা শিক্ষা ও প্রচার মুলক সংগঠন,যা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত। সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এই বছর ও উৎসব মুখর পরিবেশ বিভিন্ন ইস্কুলে অভিন্ন প্রশ্নপত্রের ভিত্তিতে সুশৃঙ্খল ভাবে বার্ষিক গীতা পরীক্ষা সম্পন্ন হয়।
কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদে পরিচালনায় যেই যে উপজেলায় তা অনুষ্ঠিত হয়-চকরিয়া, ডুলাহাজারা, লোহাগাড়া, সাতকানিয়া, আনোয়ারা, পটিয়া, বাঁশখালি,বোয়ালখালি,কর্ণফুলি,মহানগর, সীতাকুণ্ড, রাউজান,ফটিকছড়ি উপজেলার সকল গীতাবিদ্যাপীঠে ১৭ অক্টোবর বার্ষিক পরীক্ষা সম্পন্ন হয়।এতে ২০০ এর অধিক গীতাবিদ্যাপীঠে বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহন করেন প্রায় ৭ হাজার বিদ্যার্থী। পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্ত মতে আগামী এক মাসের মধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষার ফলাফল প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা এবং সদস্যবৃন্দ। তার মধ্যে অন্যতম হলো, প্রতিষ্টাতা মনোরঞ্জন দে গনেশ, কেন্দ্রীয় স্হায়ী পর্ষদের চেয়ারম্যান জিকু দও,মহাসচিব নেপাল শীল, যুগ্ম সচিব নিউটন দাশ,অর্থ সচিব বাসু বৈদ্য ও স্হায়ী নির্বাহী সদস্য সুধীর চন্দ্র দাশ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গীতা শিক্ষক পর্ষদের সম্মানিত সভাপতি মাষ্টার রাজিব নাথ,সহ সভাপতি শ্যামল নাথ,সাধারণ সম্পাদক সনেট শর্মা,সহ সাধারণ সম্পাদক টিটন দাশ,সুজন শীল,মানিক নাথ,বিকাশ নাথ,সাংগঠনিক সম্পাদক কমল দে,সহ সাংগঠনিক সম্পাদক ধীমান নাথ,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দীপংকর রুদ্র, জয় নাথ,নয়ন দাশ, শ্রীকান্ত চৌধুরী, মিটন দে প্রমুখ।সমগ্র উপজেলার পরীক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক ও আহবায়ক কমিটির আহবায়ক টুটুল দাশ ও সদস্য সচিব সবুজ দেব নাথ সহ গীতাবিদ্যাপীঠের সকল শিক্ষক ও অন্যান্য সদস্যবৃন্দরা।পরিশেষে সবকিছু সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।







