দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় ঘোড়াঘাট পেট্রোল পাম্পের সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি ঘোড়াঘাট পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাইবান্ধা মোড়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক শাহিদ পারভেজ এর সভাপতিত্বে, সদস্য সচিব সজীব কবির-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি
আব্দুস সাত্তার মিলন,
বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাজু,
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ যুবদলের অতীত ঐতিহ্য ও সংগ্রামের কথা স্মরণ করে সংগঠনের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। র্যালি ও আলোচনা সভায় স্থানীয় যুবদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।







