বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য,বিশিষ্ট শিক্ষানুরাগী এম আকবর আলী। দেশ গড়া ও গণতন্ত্র উদ্ধারে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি এম আকবর আলী বলেছেন,”বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে এবং সাধারণ মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে যুবসমাজকেই মূল শক্তি হিসেবে দাঁড়াতে হবে।” তিনি আরো বলেছেন,নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষা,সমাজসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে আত্মনিয়োগ করতে হবে। তরুণ ও যুবসমাজ সোচ্চার থাকলে যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন স্থানীয় যুবদল নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী। এই সময়ে বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের ধারাবাহিক ঐতিহ্য বজায় রেখে আগামী দিনে যেকোনো গণতান্ত্রিক ও রাজপথের কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সভা শেষে দেশ,জাতি এবং জাতীয়তাবাদী শক্তির সার্বিক কল্যাণ ও ঐক্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে।







