, ,

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

নিউজটি শেয়ার করুন

মো. জামান মোল্লা, নরসিংদী জেলা প্রতিনিধি:

“নদী রে, তোর ভাটা দেখে আমার প্রাণে লাগে ভয়,
কোন দিন জানি তোরই মতো আমার গতি হয়।”

আজ সেই কথাটাই যেন সত্যি হলো।

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গত ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ওবায়দুল্লাহ (৪০), পিতা: বিল্লাল; শান্ত (২৫); শান্তা (২৪), পিতা: মজিবুর রহমান; এবং সৌরভ মিয়া (১৭), পিতা: মজনু মিয়া।

ঘটনার পর শিবপুর থানা পুলিশের উপস্থিতিতে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ১২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল।

এদিকে, সৌরভ মিয়া নিজের জীবনের মায়া না করে ওই তিনজনকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদের মধ্যে দুইজনের বাড়ি লাখপুর গ্রামে বলে জানা গেছে। এলাকাবাসী জানান, নিহতদের মধ্যে তিনজনই সাঁতার জানতেন না।

উদ্ধার করা তিনজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।