নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইনগিরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলনের নির্দেশক্রমে শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শরীফুল হক শাহজীর সভাপতিত্বে
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর সালেহ আহমেদ। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলার দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজ উল্যাহ মাষ্টার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি কমিটির সদস্য নাছির উদ্দীন প্রধান, হেলাল উদ্দিন খোকন আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্র মোহাম্মদ জাকির হোসেন।
প্রধান অতিথি বলেন, মাননীয় শিক্ষা মন্ত্রী বলেন, পরীক্ষায় নকল চলবে না, পড়তে হবে আর আমি বলি, পাশ করতে হবে , তাই পড়তে হবে। ভালো ফলাফল করার জন্য তোমাদের মোবাইল থেকে দুরে থাকতে হবে এবং বই পড়তে হবে।
বিশেষ আলোচক বলেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলের আন্তরিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান সেরা রেজাল্ট করতে পারবে। পাঠদানে শিক্ষকদের আন্তরিক হতে হবে।
এডহক কমিটির সভাপতি বলেন, গতবছর যারা অকৃতকার্য হয়েছে তাদের নিয়েই মূলত আজকের এই অভিভাবক সমাবেশ। তাদেরকে কিভাবে কৃতকার্য করা যায় সেটাই আমরা করবো। এই ক্ষেত্রে অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে।
আইনগিরী গোলজার শাহ্ ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ জাফর আলী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







