, ,

শিক্ষার্থীদের উন্নয়নে জনমতের ভাবনা নিয়ে আলোচনা সভা ৩ অক্টোবর

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক উন্নয়নে জনমতের ভূমিকা এবং করণীয় নিয়ে আগামী ৩ অক্টোবর রাজধানীতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

‘পড়ুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ এম এম এহছানুল হক মিলন এমপি।

আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী, আগামী শনিবার, ৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় শিক্ষার্থীদের শিক্ষা, ভবিষ্যৎ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের প্রয়োজন, প্রত্যাশা এবং তাদের উন্নয়নে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আয়োজকেরা আশা করছেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন আহবায়ক, আয়োজক কমিটি ছহছাইয়া আলম প্রধান এবং সদস্য সচিব, আয়োজক কমিটি মো. মামুন কবীর মোল্লা।

কচুয়া উপজেলা সমিতি, ঢাকা এ আলোচনা সভার আয়োজন করছে।