গতকাল বিকেল ৪ ঘটিকায় অমর প্রকাশনীর পাঠাগারে “গ্রন্থ জ্ঞানের উৎস, আলোকিত মানুষ হতে বই পড়ুন” অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং “বর্তমান বাংলাদেশের সম-সাময়িক প্রেক্ষাপটে কবি-সাহিত্যিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব ও সংগীত আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অশোক ধর, সম্পাদক-প্রকাশক-দৈনিক স্বদেশ বিচিত্রা; প্রধান আলোচক ছিলেন ড. সাহেদ মন্তাজ, উপ-পরিচালক-বাংলা একাডেমী; সভাপতিত্ব করেন ড. সাফিউর রহমান বিশিষ্ট আইনজীবী, সুপ্রিমকোর্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তাজনাহার মিলি, ডেপুটি রেজিষ্ট্রার-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; গোলাম কাদের, সভাপতি-মিরপুর প্রেসক্লাব; শিবু কান্তি দাশ, কবি-কথাসাহিত্যিক ও সাংবাদিক; অবিনাশ চন্দ্র মন্ডল, বিশিষ্ট লেখক ও কন্ঠশিল্পী; মো: রফিকুল ইসলাম,কবি ও কথাসাহিত্যিক; দেওয়ান মাসুদা সুলতানা, সাংবাদিক-কবি ও কথাসাহিত্যিক; নাসিরুজ্জামান নাসির, লেখক ও শিল্পী বাবুল তালুকদার, কবি ও কলমিস্ট; ইমরুল হক ইমন, কবি ও কথাসাহিত্যিক; বিমল সাহা, কবি ও কথাসাহিত্যিক; খন্দকার খাইকুজ্জামান, সাংবাদিক; এলিজা বিউটি গমেজ, শিক্ষক; শুভঙ্কর রায়, লেখক। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ভয়াবহ, জীবন-জীবীকার অনাটন প্রগর হয়ে উঠেছে; শান্তির শুভেচ্ছা জানাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান এবং সকলে মিলে আমাদের দৈনন্দিন জীবনের বর্তমান সমস্যা কবি-সাহিত্যিক-লেখকদেরকে নিয়ে উন্নয়নের দেশ গড়ার পথ খুজে নেওয়া দরকার”







