জমি বিরোধীদের জের ধরে চরফ্যাশনে গর্ভধারিনী আপন মা- ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে মামলা। বৃদ্ধ মায়ের মামলায় উপজেলা শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকাারি শিক্ষক আপন ছেলে মাকসুদুর রহমান মোল্লা রয়েছেন জেলে। আর পুত্রবধুু একই স্কুলের শিক্ষিকা কোহিনুর বেগম বেড়াচ্ছে পালিয়ে। গত ৭ জানুয়ারি-২৬ তারিখে মায়ের দায়ের করা মামলায় ওয়ারেন ভুক্ত আসামী হিসেবে চরফ্যাশন থানা পুলিশ তাকে গ্রেফতার করে। থানা পুলিশ তাক চরফ্যাশন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত স্কুল শিক্ষক মাকসুদুর রহমান মোল্লা(৪৫) কে জামিন না’মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। স্কুল শিক্ষক মাকসুদুর রহমান মোল্লা দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত ও তার স্ত্রী শিক্ষিকা কোহিনুর বেগম পালিয়ে থাকার কারণেনতিনিও দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত।
দীর্ঘদিন অনুপস্থিত থাকায় বৃদ্ধ মা বিবি ফাতেমা আপন ছেলে মাকসুদুর ররহমান মোল্লা ও পুত্রবধূ কোহিনূর বেগমের বিরুদ্ধে স্কুল থেকে সাময়িক বহিষ্কার (সাসপেন্ড) করার দাবি জানিয়ে ১৪ জানুয়ারি-২৬ তারিখে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার এর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ শিবা গ্রামের হারুন মোল্লা স্ত্রী বিবি ফাতেমা(৭০)’র সাথে তারই গর্ভধারণকৃত আপন ছেলে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান মোল্লা ও পুত্রবধূ একই স্কুলের শিক্ষিকা কহিনুর বেগমের দীর্ঘদিন যাবত জমিজমা বিরোধে মামলা চলে আসছে। ওই মামলাটি তার আপন ছেলে ও পুত্রবধু সহ কয়েকজনের বিরুদ্ধে রুজু করা হয়েছে। যার মামলা নং ১১৩৭/২০২৫। মামলায় ছেলে স্কুল শিক্ষক মাকসুদুর রহমানকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত ৭/০১/২৫ ইং তারিখে তার জামিন না’মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
পুত্রবধূক স্কুল শিক্ষিকা কহিনুর বেগম স্কুল বাদ দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ছেলে রয়েছে জেলখানায়, আর পুত্রবধূ রয়েছে পালিয়ে। এই দম্পতি এখন স্কুলে অনুপস্থিত। তার অভিযোগ, চাকরি বিধি অনুযায়ী অনুপস্থিত শিক্ষকের চাকরিতে সাময়িক বহিষ্কারাদেশের নিয়ম থাকলেও স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষককে ম্যানেজ করেই তারা রয়েছে বহাল তবিয়তে। তাদের এ অনুপস্থিতির কারণে লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে ছাত্র-ছাত্রীরা।
স্কুল শিক্ষক মাকসুদুর রহমান মোল্লা ও তার স্ত্রী শিক্ষিকা কোহিনূর বেগমকে স্কুল থেকে সাময়িক বহিষ্কার (সাসপেন্ড)’র দাবীতে উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা (ম্যানেজিং) কমিটি সভাপতির কাছে গত ১৪/০১/২০২৬ তারিখে স্কুল শিক্ষকের মা বিবি ফাতেমা বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
অযোগকারী বৃদ্ধ মা বিবি ফাতেমা জানান, আদালতে মামলা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করায় বিবাদিরা ক্ষিপ্ত হয়। গত ১৪/০১/২০২৬ তারিখে বিবি ফাতেমা উপজেলা জিন্নাগড় ইউনিয়নের তার জামাতার বাড়ি যাওয়ার পথে বিবাদী পক্ষের পুত্রবধূ শিক্ষিকা কোহিনুর বেগম সহ ৪/৫ জন মিলে তার গতিরোধ করে মেরে ফেলার হুমকি-ধমকি দেয়। স্থানীয় লোকজন দেখলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পুত্রবধূ কহিনুর সহ ৫ জনকে বিবাদী করে চরফ্যাশন থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ৬৪১, তারিখ-১৫/০১/২০২৬।
পুত্রবধূ স্কুল শিক্ষিকা কহিনুর স্কুলে অনুপস্থিত এবং ছেলে শিক্ষক মাকসুদুর রহমান মোল্লা জেলে থাকায় তিনিও দির্ঘদিন অনুপস্থিত। এতোদিন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ করার পর আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বত কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন বৃদ্ধ মা বিবি ফাতেমা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যানেজিং কমিটির সভাপতি মো: লোকমান হোসেন’র কাছে জানতে চাইলে তিনি কল রিসিভ করেনি।
শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন কে কল করলে তিনিও রিসিভ করেননি।







