, ,

শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

নিউজটি শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে শরীয়তপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকালে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সীর উদ্যোগে ও সাবেক ছাত্রদল নেতা নাজমুল ইসলাম বাঁধন মুন্সীর সার্বিক ব্যবস্থাপনায় শরীয়তপুর সভা এলাকায় তাঁদের বাড়ী সংলগ্ন খেলসী জামে মসজিদে কোরআন খতম শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং এই অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ সহজ করে দেন এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।

এতে মাদ্রাসার ছাত্র, হাফেজ, ক্বারী ও শিক্ষক সহ স্থানীয় দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।