, ,

শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

নিউজটি শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে শরীয়তপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) শরীয়তপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের উদ্যোগে তাঁর নির্বাচনী কার্যালয়ে দিনব্যাপী কোরআন খতম শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং এই অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ সহজ করে দেন এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।

এতে মাদ্রাসার ছাত্র, হাফেজ, ক্বারী ও শিক্ষক সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।