অদ্য ০৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আবু তারেক মহোদয়ের সভাপতিত্বে লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধি ও কাজের স্বীকৃতিস্বরূপ উল্লেখযোগ্য কাজের জন্য বিশেষ পুরস্কার এবং সাজা প্রদান করা হয়। এছাড়া, সফলভাবে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল করায় বিভিন্ন পদমর্যাদার অফিসারদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
মাসিক কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন—
* অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা
* সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোহাঃ আব্দুর রাশেদ
* সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ শামসুল আলম
* মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জোহরা
* আরআই (পুলিশ লাইন্স) ও টিআই (প্রশাসন)
* জেলার সকল থানার ইনচার্জ, পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
সভা শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের পেশাগত দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।






