, ,

নতুনধরা গ্রুপ প্রেজেন্টস এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান

নিউজটি শেয়ার করুন

সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, কৃষি বিজ্ঞানী ড. শাহজাহান মঞ্জিলকে আজীবন সম্মাননা প্রদান

গত ৪ নভেম্বর (বুধবার) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরস্থ হোটেল অরনেট গ্র্যান্ড বলরুমে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ)-এর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষার আলোয় গড়ি আগামীর আলোকিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, নতুনধরা গ্রুপ প্রেজেন্টস এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা ও ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহজাহান মঞ্জিলকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, এমপি। অনুষ্ঠানটির উদ্বোধন করেন এনটিভি-এর পরিচালক আলহাজ্ব মো. নুরুদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিল্ম স্টার ক্লাবের প্রেসিডেন্ট চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল, আমেরিকায় পাবলিক কনটেস্টে নির্বাচিত সাবেক মিউনিসিপ্যাল মেজরিটি ইন্সপেক্টর অব ইলেকশন (২০০৫-২০০৯) কবি শাহীদুজ্জামান প্রধান (শাহী প্রধান), টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর সভাপতি, চ্যানেল আই এর উপস্থাপক সালাম মাহমুদ, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক, দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি হাফিজ রহমান, ঢাকার আজিমপুর অগ্রণী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ রেজাউজ্জামান ভূইয়া ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান টিপু, মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবি, গণসংহতি আন্দোলনের উপদেষ্টা এডভোকেট বিলকিস নাসিমা রহমান তুহিন এবং জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহীনুর আক্তার অতশী।
এজাহিকাফের প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে নতুনধরা গ্রুপ প্রেজেন্টস এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ডে ভূষিত হন- আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ, চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, রেজাবুদ্দৌলা চৌধুরী, প্রফেসর ড. হামিদা খানম, লায়ন সালাম মাহমুদ, হাফিজ রহমান, সোয়েব সিকদার, কাজী ফারুক বাবুল, মাহবুবুর রহমান চঞ্চল, সানোয়ার খান, এস এম নাসির, ডাঃ তাহমিনা নওরিন, মোঃ রেজাউজ্জামান ভূইয়া ফারুক, এডভোকেট বিলকিস নাসিমা রহমান তুহিন, হাজী আব্দুল খালেক বেপারী, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাউল শিল্পী পাগল রফিক সরকার, আলহাজ্ব লায়ন মোঃ হাফিজ উল্লাহ।