বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু। সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২০২৮ সেশনের জন্য তিনি জেলা আমির নির্বাচিত হয়েছেন।
এর আগে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সাংগঠনিক দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার রুকনদের প্রত্যক্ষ ভোটে জেলা আমির নির্বাচিত হওয়ায় তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।
অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুর জেলা আমির নির্বাচিত হওয়ায় মাগুরা জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। রুকনদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচনের এ প্রক্রিয়া সংগঠনের অভ্যন্তরীণ পরামর্শ, অংশগ্রহণ ও সাংগঠনিক গণতান্ত্রিক চর্চার প্রতিফলন।
অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন । তাঁর দায়িত্বশীল নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে—এমনটায় তারা প্রত্যাশা করছেন।






