মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দুই নং উত্তরভাগ ইউনিয়নে কয়েকটি বালু মহাল রয়েছে যাহা বাংলাদেশ সরকারের রাজস্বাধীন । দামাই ছড়া,কালামোহা ছড়া ,মারুয়া ছড়া এই সব ছড়া গুলো থেকে সরকার বড় অঙ্কের রাজস্ব আদায় করত। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এসব বালু মহাল অবৈদ ভাবে আওয়ামী লীগের যুবলিগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা টেন্ডার বিহীন অবৈধভাবে বালু উত্তোলন করে আত্মসাৎ করেছে। এবং ৫ই অগাস্টে সরকার পতনের পর সেই পূর্বের নেয়ায় বিএনপির নেতৃত্বাধীন যুবদল ও ছাত্রদল এবং তিন নং মুন্সিবাজার ইউনিয়নের কিছু সংক্ষ নেতাদের উদ্যোগে বালু উত্তোলন করা হচ্ছে যাহা সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক। অনুসন্ধানে জানা যায় উত্তরভাগ চা বাগান কর্তৃপক্ষের লিখিত একখানা আবেদনে লিজ প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। সেই অনুযায়ী আজ দের যুগ থেকে সরকারের কুটি কুটি টাকা রাজস্ব আত্মসাৎ করে আসছে নেতাকর্মীরা। তাদের মদ্যে – করিম পুর গ্রামের (১)আউয়াল,বড়দল গ্রামের (২) কাইয়ুম , হায়পুর গ্রামের (৩) শাহেদ ,চাঁদভাঘ গ্রামের (৪) আরকুম , সহ আরও অনেকে আমি মাননীয় রাজনগর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেয়ার জন্য এবং সকল প্রকার অনিয়ম বন্ধ করতে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি







