ব্যাপক উত্সাহ উদ্দীপনা মধ্যে দিয়ে শেষ হল ফেনী সরকারি কলেজের ঐতিহ্যবাহী সংগঠন ম্যানেজমেন্ট এ্যালামনাই এসোসিয়েশন এর ১ম পারিবারিক মিলনমেলা শুক্রবার (৩ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দিনব্যাপী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন প্রায় ২০০ জন প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদেরপরিবারবর্গ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান। স্বাগত বক্তব্য দেন প্রথম পারিবারিক মিলনমেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এটিএম হাবীবুর রহমান,প্রধান বক্তার বক্তব্য দেন ফেনী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. শাহাদাত হোসেন পাটোয়ারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ করিম, ফেনী সরকারী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জহির উদ্দিন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক পেয়ার আহাম্মদ,ফেনী সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাবীবুর রহমান,সরকারি জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু আবদুল্লাহ,মহিপাল সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাসির উদ্দীন মাহমুদ,ফেনী সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাসানুজ্জামান ও প্রভাষক জেসমিন আক্তার।
সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট এ্যালামনাই এসোসিয়েশন সভাপতি এ কে এম সাইফুল ইসলাম সোহেল। মিলনমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মীর মোশারফ হোসেন ফরহাদ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম কিরন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। দিনব্যাপী মিলনমেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতা এবং সন্ধ্যায় আকর্ষণীয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ মধ্যে অনুষ্ঠান শেষ হয় ।
প্রধান বক্তা ড. শাহাদাত হোসেন পাটোয়ারী বলেন, “ম্যানেজমেন্ট এ্যালামনাই এসোসিয়েশন আগামীতে নবীন ও প্রবীণদের মাঝে সেতুবন্ধন তৈরি করবে।”তিনি সংগঠনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, “বৃহৎ পরিসরে কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের কল্যাণে যে কোনো কার্যক্রমে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।







