- মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ মিজাফ এর উদ্যোগে সংগঠন এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, গুনিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ বরেন্য সব গুণিজন উপস্থিত ছিলেন, মিজাফ এর প্রতিষ্ঠা বার্ষিকী ও শরৎ সন্ধ্যা এক সাথে পালন করা হয়।মিজাফ সভাপতি সাঈদ মাহমুদ এর সভাপতিত্বে আজীবন সম্মাননা দেওয়া হয়, বরেন্য নজরুল সংগীত শিল্পী একুশে পদকপ্রাপ্ত ফেরদৌস আরা, পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ, অভিনেত্রী দিলারা জামান, শক্তিমান অভিনেতা আলী রাজ, ও মুজিব পরদেশীকে। বিশেষ জুরি বোর্ড অ্যাওয়ার্ড পান,বিশিষ্ট অভিনেতা সুপার হিরো ডিএ তায়েব, বিশিষ্ট কন্ঠ শিল্পী রবি চৌধুরী, আখি আলমগীর, শফি মন্ডল, কন্ঠ শিল্পী পিয়াল হাসান, অভিনয় শিল্পী, সাদিয়া মীর্জা, সানাইয়া চৌধুরী,মুন্না খান, ও সাংস্কৃতিক ও মিডিয়া কর্মী বিভিন্ন পেশার মানুষেরা। বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন, রেজাবুদ্দৌলা চৌধুরী সাবেক জাসাস সভাপতি, সালাম মাহমুদ বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বিশেষ ফ্যাশন ডিজাইনার এডলফ খান পুরস্কার পান, সংগঠন এর সভাপতি সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।







