গাজিপুর কালিয়াকৈরে মাহমুদ ডেনিমস লিমিটেডে শ্রমিক অসন্তোষ নিরসনে আলোচনা চলছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত মাহমুদ ডেনিমস লিমিটেডে আজ শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।
কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া ও কর্মপরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে অসন্তোষ সৃষ্টি হলে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে এ আলোচনা উদ্যোগ নেওয়া হয়। আলোচনায় শ্রমিকদের ন্যায্য দাবি, বেতন-বোনাস, কর্মঘণ্টা, নিরাপত্তা ও শ্রম আইন অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।
শিল্পাঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আলোচনা সফল হলে দ্রুতই কর্মপরিবেশ স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানই এ মুহূর্তে সবার প্রত্যাশা।
গণমাধ্যম ও মানবাধিকার কর্মী







