, ,

মানিকগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৩৫ পিস ইয়াবাসহ আটক ৪

নিউজটি শেয়ার করুন

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭০ হাজার ৫০০ টাকা।মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালিত হয়।ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল ৮ মে ২০২৬ রাত ১১টা ২০ মিনিটে সদর থানাধীন বড় সুরুন্ডি এলাকায় মুকুলের নির্মাণাধীন ভবনের সামনে মানিকগঞ্জ-সিংগাইর সড়কে অভিযান চালায়। এসময় বাংগরা এলাকার মোঃ জাকির হোসেন সোহেল (২৮) ও বকঝুরি এলাকার মোঃ আব্দুল আলী (২৭) কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সোহেলের কাছ থেকে ১০০ পিস এবং আব্দুল আলীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।একই দিনে রাত ১০টা ৪০ মিনিটে এসআই (নিঃ) আসাদ মিয়া এর নেতৃত্বে ডিবির আরেকটি দল শিবালয় থানার নীলগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আবুল কালাম আজাদ ওরফে আজাহার (৬১) এবং মোঃ মামুন সরদার (৪০) কে ১০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। বিশেষ করে আবুল কালাম আজাদ ওরফে আজাহার (৬১) হলো শিবালয়ের একজন মাদক-কারবারীর গডফাদার এর একজন সক্রিয় সদস্য। এলাকার সুশীল সমাজের দাবী থানা-পুলিশের মামলা নাকি এর কাছে ডাল-ভাতের মতো । সকালে গ্রেফতার হলে বিকালের মধ্যেই তাকে ছাড়িয়ে নিয়ে আসে । সচেতন মহলের এখন প্রশ্ন হলো প্রকৃত পক্ষেই কি মূল গডফাদার দের নাগাল পেতে কি পারবে আইন-শৃঙ্খলা বাহিনী, আদৌ কি শেষ হবে এই মাদক কারবারীর মাদক সাম্রাজ্য ? ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও শিবালয় থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।