নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টারের অনির্বাণ ভক্ত।
রোববার (১৩ সেপ্টেম্বর) অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক অনির্বাণ ভক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের হাতে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার একটি কপি তুলে দেন।
সাক্ষাৎকালে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, সাংবাদিকদের পাশে পুলিশ প্রশাসন সবসময় থাকবে। সাংবাদিকদের যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে প্রশাসন তাদের সঙ্গে রয়েছে বলেও তিনি জানান।
সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিক অনির্বাণ ভক্ত অতিরিক্ত পুলিশ সুপারকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।







