জামালপুর সদর উপজেলার ৯ নং রানাগাছা ইউনিয়নের মহেশপুরে মহেশপুর ভাইকিংস ক্লাবের উদ্যোগে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন-২-এর আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে মহেশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাঠমুখী করা, যুবসমাজের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে ৯ নং রানাগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. জিয়াউল হক (কমল)-এর।
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও কন্ট্রাক্টর স্যানিটারির জনাব মো. শফিকুল ইসলাম (শফিক)।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে মো. বুলবুল আহমেদ (বুলু), মো. সোহানূর রহমান অপূর্ব , মো. রাসেল মিয়া, মো. মোস্তফা কামাল (মোস্ত) এবং মো. সাইফুর রহমান খলিলুর রহমানসহ অন্য আমন্ত্রিত অতিথিদের।
আয়োজকরা আশা করছেন, এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে এবং তরুণদের ক্রীড়াচর্চায় আগ্রহ বাড়বে।
আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টটি উপভোগ করতে সর্বস্তরের ক্রীড়াপ্রেমী, স্থানীয় বাসিন্দা ও ফুটবলপ্রেমীদের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।







