এনায়েত হোসাইন পলাশ।
ভালোবাসি এ কথা আজন্ম সত্য, পুরো পৃথিবীর ঐশ্বর্যের বিনিময়ে হলেও আমি তোমাকে চাই।আমার এ চাওয়া নিখাদ ও নিরন্তন। এ চাওয়ার মাঝে লুকিয়ে আছে সৌন্দর্য্যের নান্দনিক আরতি।
আমার ভালোবাসার মানুষটি আমার চোখে নিদারণ উপমা।
আমি তাঁকে জড়িয়ে রাখি হৃদয়ের
আষ্টে পৃষ্টে আপন চোখে আপন
আলয়ে।
নিত্যদিনে তুমি আমার অপ্সরা,
আপন আলয়ে তুমি অন্তরা।
সুখের মাঝে ও তুমি,
দুঃখের সাথে ও তুমি।
দু’জনে আনন্দ ও বেদনাকে
ভাগাভাগি করে নিই।
তুমি আমার অনন্ত আকাশের ধ্রুবতারা,
আলপনায় আঁকা জীবনের জলধারা।
প্রক্ষেপণে তুমি সীমান্তের বারতা,
ভালোবাসায় তুমি অনন্য আস্তা।
তোমার কপোলে লেগে থাকে পুষ্পের হাসি,
পূর্ণিমা চাঁদের জোছনায় তুমি শুভ্র রাশি।
তোমার প্রজ্ঞাপনে লাবণ্য হয়ে আসে জীবনের সকল উপকরন।
পুষ্প হয়ে ফুটুক সমস্ত আকাশ তোমার অপরূপ চোখে,
তুমি উপমা সকল ভালোবাসার উন্মুক্ত দরোজায়।
আমার ভালোবাসার সমস্ত আরতি তোমার অন্তর ছুঁয়ে যাক আকাশের বিশালতা নিয়ে।




