মোঃ নুর আলম সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া: অদ্য ২৯/০৭/২৬ খ্রিঃ ১৩:১০ ঘটিকায় ভারতের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহাঁ এর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর জন্য ৭৮০ কেজি / ৬০০ পিস (১০০ বক্স) শুভেচ্ছা উপহার সামগ্রী হিসেবে মৌসুমী ফল জাতের আনারস উপহার প্রদান করেন।
উপহার সামগ্রী ভারতের ত্রিপুরা রাজ্যের ডিরেক্টরেট অব হর্টিকালচার এন্ড সয়েল কনসারভেসন, ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এন্ড ফার্মারস ওয়েলফেয়ার, আগরতলা ত্রিপুরা এর হর্টিকালচার ডিরেক্টর ডঃ প্রণীভূষণ জমার্দিয়া, বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশানারের জনাব সজীব চক্রবর্তী, এসিস্ট্যান্ট কন্সোলার অফিসার পঙ্কজ জ্যোতি দাসের নিকট আখাউড়া আইসিপির শুন্য রেখায় হস্তান্তর করেন। উপহার সামগ্রী আইসিপির শুন্য রেখায় ভারতীয় গাড়ি থেকে বাংলাদেশের একটি ট্রাকে (ঢাকা মেট্রো ন ১৩-৮২১০) গাড়িতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে গাড়িটি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশের স্টাফ অফিসার বিশ্বময় দে এর নিকট বুঝিয়ে দেওয়া হয়। তিনি ১৩:৪৫ ঘটিকায় গাড়িটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে আখাউড়া স্থলবন্দর ত্যাগ করেন।
এসময় বাংলাদেশের পক্ষে আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ জসিম উদ্দিন, আখাউড়া আন্তজার্তিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ জনাব মোঃ আলাউদ্দিন এবং ভারতের পক্ষে আগরতলা, শ্রীমন্তপুর ও বিলোনিয়া স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক জনাব শ্রী দেবাশীষ নন্দীবাবু, এগ্রিকালচার সেক্রেটারি অপূর্ব রায়, ৪২ বিএসএফ এর ইনচার্জ জনাব শচীন কুমারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।







