, ,

ব্যাংকারের সাতকাহন ।

নিউজটি শেয়ার করুন

তুমি ব্যাংকার-
ভাবছো টাই কোট পরা জমিদার..
না মামা- সেটা ভাবার কোনো কারণ নেই
হয় তুমি খাস চামচা, নয় জ্বি হুজির-চাটুকার।

তুমি মামা ব্যাংকার পুরো দমে কৃতদাস
তুমি ঘৃত কচি ঘাস
তুমি রূপে-নয় তেলবাজি!
তুমি কোট-টাই পরা স্বৈরাচার-বেশরম বে-লাজি।

তুমি সর্ব শিক্ষিত সভ্যতায় দীক্ষিত টাল
চোখে চশমা লালে-লাল
একদিনের সিনিয়রের চোখে তুমি ফাঁকিবাজ, বাল-ছাল
হরিদাস পাল!

বড় স্যার কহিল, সূর্য উদিত পশ্চিমে, ঠিক কি-না?
ঘাড়ত্যাড়া কহিল না-না, তা কিভাবে হয়?
টিকটিকির লম্ফঝম্ফ – স্যার কহিছে, মিথ্যে নয়
বেয়াদব মুখে মুখে তক্ক! ঠিক কি-না?

মামা তো ব্যাংকার ঠিক তো ঠিক, মিথ্যা নয়
মিথ্যা কইলে ক্ষমা করবে না মহাশয়।
তুমি চাকচিক্যময় চাকর তাতে ফুটানি মারাও
তুমি ব্যাংকার লেজ গুটিয়ে চলা ম্যাউ.. ম্যাউ…