বৃষ্টি নামছে যখনতখন
শরৎ শোভায় হাসছে না।
নীলাকাশে মেঘের তুলো
শুভ্র ডানায় উড়ছে না।
টুপ-টুপা-টুপ বাদল ঝরে
ডাকছে দূরে ওই দেয়া,
কানা বগী ভিজছে ধ্যানে
নদীর ঘাটে নেই খেয়া।
পড়ছে নুয়ে কাশফুলেরা
মন খারাপেই যায় বেলা,
নদীর কূলে হাওয়ার দোলে
সাদা পরীর নেই খেলা।
মেঘে ঢাকা চাঁদের ঠোঁটে
জ্যোৎস্না ভরা নেই হাসি,
শরৎ কালে শিউলি ফুলের
ঘ্রাণ যে খুবই ভালোবাসি।
শরৎ শোভায় হাসছে না।
নীলাকাশে মেঘের তুলো
শুভ্র ডানায় উড়ছে না।
টুপ-টুপা-টুপ বাদল ঝরে
ডাকছে দূরে ওই দেয়া,
কানা বগী ভিজছে ধ্যানে
নদীর ঘাটে নেই খেয়া।
পড়ছে নুয়ে কাশফুলেরা
মন খারাপেই যায় বেলা,
নদীর কূলে হাওয়ার দোলে
সাদা পরীর নেই খেলা।
মেঘে ঢাকা চাঁদের ঠোঁটে
জ্যোৎস্না ভরা নেই হাসি,
শরৎ কালে শিউলি ফুলের
ঘ্রাণ যে খুবই ভালোবাসি।
Views: 2







