, ,

বিশিষ্ট ব্যাবসায়ী এজি মাহমুদকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী আক্রমণ

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল সিটি সেন্টার এর ১৪ তলার রিমনস ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ কার্যালয়ের সামনে বিশিষ্ট ব্যাবসায়ী এজি মাহমুদকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের সাবেক বরখাস্ত এসপি খোরশেদ আলম মিঠু ভাড়া করা সন্ত্রাসী দ্বারা আক্রমণ ও বেধড়ক মারধর করে।

ঘটনাটি ঘটেছে গতকাল ২৬ অক্টোবর রবিবার দুপরে ব্যাবসায়িক বিরোধকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বরখাস্ত সাবেক এসপি খোরশেদ আলম মিঠু ব্যাবসায়ী মাহমুদকে হত্যার উদ্দেশ্যে রিমনস ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ কার্যালয় থেকে সংঘবদ্ধ সন্ত্রাসীদের দ্বারা বের করে কার্যালয়ের সামনের লনে মারধর করে। এ ঘটনার আংশিক সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা প্রতীয়মান হয়েছে। এব্যাপারে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য পুলিশের এই এসপি খোরশেদ আলম মিঠু দূর্নীতির দায়ে চাকরি হারিয়েছে এবং এখন তাঁর পুলিশ কর্মকর্তা স্ত্রী কে ঢাল হিসেবে ব্যবহার করে যা খুশি তাই করছে।
(চলবে)