, ,

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর শ্রদ্ধা নিবেদন এবং প্রার্থনা সভা।

নিউজটি শেয়ার করুন

আজ ৭ নভেম্বর বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সম্মান রেখে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা সভা। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন দেবেন্দ্র নাথ ওরাও, সচিব, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শ্রী মদন চক্রবর্তী, ডিপিডি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শ্রী শ্যামল চক্রবর্তী, এপিডি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শ্রী পীযূষ সাহা, এপিডি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, শ্রী সমীর কৃষ্ণ সুদামা, মাস্টার ট্রেনার, ঢাকা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট , ৯ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক শ্রী শংকর দেবনাথ, শ্রী শ্রী গীতা ভাগবত সেবক সংঘের সাংগঠনিক সম্পাদক কমল হালদার, মতিঝিল থানা ছাত্রদলের সদস্য অজিত মন্ডল, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিও ঠাকুর মন্দিরের নিয়মিত ভক্তবৃন্দ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবের বক্তৃতায় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৩ রা নভেম্বর থেকে সাথে ৭ ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশ যে সংকটময় অবস্থায় ছিল সেই অবস্থায় প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশকে আবার নতুন করে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছে। সচিব মহোদয়ের বক্তৃতার পর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাস্টার ট্রেনার শ্রী সমীর কৃষ্ণ সুদামা প্রার্থনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।