ফেরদৌসী আহমেদের উপস্থাপনায় “গণ-অভ্যুত্থানের পঙক্তিমালা” শিরোনামের অনুষ্ঠান বিটিভিতে ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানমালায় প্রচার হবে৷
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানটিতে দর্শক দেখতে পাবেন অসাধারণ কিছু গণ-অভ্যুত্থানের কবিতা।
এ অনুষ্ঠান প্রসঙ্গে আসাদ কাজল বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস প্রতি বছর ৫ আগষ্টে পালিত হয়। এটি ২০২৪ সালের ছাত্র -জনতার গণ-অভ্যুত্থানের স্মরণে বাংলাদেশের একটি জাতীয় ও সরকারি ছুটির দিন।দিনটিকে অনেক সময় জনপ্রিয় সংস্কৃতিতে ‘৩৬ জুলাই ‘ হিসেবেও স্মরণ করা হয়।
জুলাই বিপ্লবের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে কবিতার মাধ্যমেে ছড়িয়ে দিতে বিটিভির এ উদ্যোগ প্রশংসনীয়। এ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি আনন্দিত।
রেজাউদ্দিন স্টালিন বলেন, উক্ত অনুষ্ঠানে দেশবরেণ্য কবিদের অংশগ্রহণে – এ অনুষ্ঠান প্রাণবন্ত ও জুলাই এর চেতনাকে আরও বেগবান করবে।
অনুষ্ঠানে স্বরচিত কবিতাপাঠ করেন,আবু সালেহ, রেজাউদ্দিন স্টালিন,আব্দুল হাই শিকদার, মাহবুব হাসান,জাহাঙ্গীর ফিরোজ, শামীমা চৌধুরী, আসাদ কাজল,সালেম সুলেরী,জুলফিকার শাহাদাত প্রমূখ ।







