নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।
গত ১৬জুলাই ২০২৬খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বারদী শ্রীশ্রী গৌড় নিতাই আখড়া হতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম পর্যন্ত নিয়ে আসা হয়। এই সময় হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। রথযাত্রায় উপস্থিত ছিলেন লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির আহবায়ক অশোক মাধব রায় ও সদস্য সচিব শংকর কুমার দে। ভক্তরা বলেন জগন্নাথ দেবের রথের দড়ি টানলে বা স্পর্শ করলে মনের বাসনা পূর্ণ হয় ও পাপ মুক্ত হয়।
উক্ত অনুষ্ঠান শেষে জগন্নাথ দেবের প্রসাদ ভক্তদের মাঝে বিতরণ করা হয়।







