, ,

বাবা-মা অমূল্য ধন

নিউজটি শেয়ার করুন

বাবা-মা যে অমূল্য ধন

মরে গেলে বুঝবে ,
ফিরবেনা আর ঘরে যখন
চোখের জলে খুঁজবে ।

বাবা ছিলেন বটবৃক্ষ আর
মা ছিলেন শীতল পাটি ,
ভালো সদা চাইতেন তারা
তাদের মমতাই খাঁটি ।

বাবা-মায়ের মতো দরদী
পৃথিবীতে কেহ নাই ,
মরার পরে-ও সন্তানদির
পায়ের নিচে হবে ঠাঁই ।

কোরআনে আল্লাহ বলেন
বাবা-মায়ে মোনাজাত ,
পাপীষ্ঠা ও অবাধ্য সন্তান
দুই জগতেই পায় নাজাত ।

বাবা-মা’কে কদর করিও
মর্যাদা দিয়ো ভবে ,
ক্ষমা পাবে বাবা-মায়ের
আর ক্ষমা করবেন রবে ।