মাগুরা জেলা শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের পূর্ব শ্রীকোল গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে ছয়জন আহত এবং একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
মৃত ব্যক্তির নাম মোঃ আমিরুল ইসলাম (আমেরিকা),বয়স-৫৫ বছর। মৃতের বড় ভাই জানান গত ২৩সেপ্টেম্বর সকালে বাড়ীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বেওয়ারিশ কুকুর তার দিকে তেরে আসে। সে আত্মরক্ষার জন্য নিচু হয়ে নিজের পায়ের স্যান্ডেল খুলতে গেলে কুকুরটি তার কপালে কামড় দেয়। এর আগে একই সময়ে ঐ কুকুরটি আরো ৬জনকে কামড় দেয় বলে জানা যায়। পরে এলাকাবাসী মিলে কুকুরটি মেরে ফেলে। আহতরা হলেন,মান্নান কাজী(৮০) পিতা মৃত সরকত কাজী,সিনথিয়া(৭),পিতা ডাবলু মন্ডল,জোবায়ের( ৯),পিতা বাহারুল কাজী,হযরত(২২),পিতা মজনু শেখ,খয়রা বেগম(৬০),স্বামী মৃত মোতালেব ও হোসেন শেখের স্ত্রী, বয়স (৬০)।
আহত সকলে মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দারিয়াপুর গিয়ে চিকিৎসাসহ ভ্যাকসিন নিয়ে আসে। পর্যায়ক্রমে তারা ভ্যাকসিনের ডোজ শেষ করে।
৪অক্টোবর আমিরুল ইসলাম অসুস্থ বোধ করলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় আজ ১১অক্টোবর রবিবার সকাল ৭:৩০মিনিটের সময় মারা যান। হাসপাতালের ডাক্তাররা জানান জলাতঙ্ক ভাইরাস এক্টিভ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
আমিনুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি প্রশাসন যেন বেওয়ারিশ কুকুর গুলোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। নাহলে এ রকম ঘটনা আরো ঘটার সম্ভাবনা রয়েছে।
মোঃমোজাফফর হোসেন মুন্না, মাগুরা







