আমি লিখব তোমার কথা,
আমি বলব তোমার ব্যথা।
লিখতে গেলেই চোখে আসে পানি,
বলতে গেলেও কেন জানি—
কথাগুলো আর বলতে
আমি না পারি
কত স্মৃতি তোমায় নিয়ে
নীরবে একা একা ভাবি,
বৃষ্টি-ভেজা সেই দিনগুলো
আজও ভীষণ মিস করি।
কত কথা, কত অনুভূতি
হৃদয়ে শুধু জমে রয়,
মনে মনে একা একা হাসি,
কখন তোমার কথা মনে করে আবার একা একা কাদির।
এ দেশ, ও দেশ—
কত দেশই না দেখেছি,
কত রঙে, কত রূপে
জীবনের পথে পেয়েছি।
তবু তোমার মতো তৃপ্তি,
তোমার মাটির গন্ধ,
ভুলতে কি পারি?
মা গো,
তুমি যে আমার বাংলার মাটি।
তোমার বুকেই আমার শিকড়,
তোমার মাঝেই আমার প্রাণ।
তোমাকে আমি অন্তরের গভীর থেকে
অশেষ ভালোবাসি।
Views: 1







