, ,

বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজটি শেয়ার করুন

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

​জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছিলো। শনিবার (২১ নভেম্বর) বেলা ৩ টায় উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। এরপর অতিথি ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পিপিডি কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়েছে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ রাজিব আহমেদ রাসেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন ও দপ্তর সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে (অনলাইনে সংযুক্ত) ছিলেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড.এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম আরিফ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফারুক, ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম রুবেল খন্দকার এবং দেশবরেণ্য ইসলামী বক্তা মাওঃ রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে সংযুক্ত থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত বলেছেন, “শাহজাদপুর সাংবাদিক ফোরাম একটি আদর্শ সংগঠন হিসেবে ইতিমধ্যেই পরিচিত পেয়েছে। আমি সবসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের ইতিবাচক কাজের সাথে থাকবো এবং শাহজাদপুরের উন্নয়নে তাদের সহযোগীতা আশা করেছি।”