, ,

ফুলেরমালা আমি নিব না, দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় কর—- ধর্ম মন্ত্রী কায়কোবাদ।

নিউজটি শেয়ার করুন

 ফুলের তোড়া বা মালা আমি নিবনা, দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় কর, তাহলেই আমি ফুলের মালার চেয়ে অনেক বেশি পাব। কুমিল্লা – ৩ মুরাদনগর আসন থেকে বিএনপির নির্বাচিত এমপি শাহ মোফাজ্জল।হোসেন কায়কোবাদ গতকাল মঙ্গলবার বিকালে ধর্ম মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ শেষে স্থানীয় নেতা কর্মীগন ফুল দিয়ে বরন করতে এলে তিনি এ কথা বলেন। তিনি আর-ও বলেন, তোমাদের এই কামলাটাকে আল্লাহ্ পাক তারেক রহমানের মাধ্যমে মন্ত্রী বানিয়েছেন। তাই তারেক রহমানের জন্যও নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর তাঁকে যেন আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে হেফাজত রাখেন। যেমনি ভাবে আল্লাহ আমাদেরকে মামলার আসামি থেকে মুক্তি দিয়ে আজকে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করেছেন। তাই আমরা আল্লাহর দরবারেই শুকরিয়া আদায় করবাো নেতা কর্মীদের সতর্ক করে কায়কোবাদ বলেন,আমরা সকলে মিলে মুরাদনগর কে সন্ত্রাস, চাঁদাবাজ,ও মাদক মুক্ত করতে হবে। কারো প্রতি কোন জুলুম নির্যাতন করা যাবেনা। টেন্ডার বাজি চলবেনা। কেহ যদি এ সমস্ত অন্যায়ের সাথে জড়িত থাকো তাহলে তার সাথে আমার কোন সম্পর্ক থাকবে না। তোমরা ব্যাবসা কর আমি সহযোগীতা করবো। সবায় মিলে আমরা মুরাদনগরকে নিরাপদ ও শান্তিময় পরিবেশ তৈরি করে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হবে। সৈরাচারের হাত থেকে দীর্ঘদিন পর আল্লাহ আমাদের কে মুক্তি দিয়ে দেশ গড়ার সুযোগ করে দিয়েছেন এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে । মুরাদনগরকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করতে হবে। ইনশাআল্লাহ।