গত ০৪ নভেম্বর ২০২৬ তারিখে দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি এবং তপশী স্থায়ী পোষ্ট কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান
পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ৫০০ পিস এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ৩৬৮ বোতল আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ২৯ বিজিবি । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য প্রায় ৯৫,২০০/- (পঁচানব্বই হাজার দুইশত টাকা)
ভবিষ্যতেও ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রয়েছে মর্মে জানাগেছে।







