, ,

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন

নিউজটি শেয়ার করুন

ঢাকা বেইজিং মৈত্রী গাঁথা নতুন দিগন্তের গান,
উত্তাল নদী তিস্তা যেখানে খুঁজে তার দুকূলের প্রাণ।
সেখানেই আজ প্রতিদ্বন্দ্বিত নতুন ভোরের গান।
পদ্মা মেঘনার এই সুবর্ণ দূরদর্শী কূলে,
সম্পর্কের এক নতুন প্রদীপ জ্বলল বেইজিং গিয়ে খুলে।
পুবের আকাশ হাত বাড়িয়ে দূরদর্শী এক আলো,
কূটনীতি আর বন্ধুত্বের বাঁধনে বাসল বড় ভালো।
গ্রেট হল অফ দ্য পিপল এর ঐতিহাসিক ক্ষণে,
১৩ টি স্মারক গান গেয়ে উঠে দুই দেশেরই মনে।
সমতাও মর্যাদার হাত ধরে দাঁড়িয়েছি আজ সোজা,
সবার আগে বাংলাদেশ এতো নয় কোন বোঝা।
রাজকীয় সেই আতিথেয়তা, তোপধ্বনি ঐ তানে,
বাংলাদেশীদের গৌরব ছড়িয়ে পড়েছে দূর দূরান্তের পানে।
অর্থনীতির শক্ত ভীত আর ভূ-রাজনীতির মোড়ে,
নতুন যুগের জোয়ার আসছে নদীর তোড়ে।
হিমালয় পেরিয়ে প্রাচীরের দেশ ছুয়েছে রূপসী বাংলা,
মৈত্রীর এই অমর কাব্যে আজ জয়ী হলো সাধারণ জনতা।