গত ১৩ এপ্রিল-২০২৬ ইং তারিসে প্রকাশিত খবরের কাগজ উটকম নিউজ পোর্টালে প্রকাশিত ” দেলদুয়ারে নির্বাচনী বরাদ্ধের অর্থ আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্দে ” ও ১৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে সময়ের আলো ডটকম নিউজ পোর্টালে প্রকাশিত “ভোটের অর্থ লোপাটের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে ” ও ২১ এপ্রিল-২০২৬ ইং তারিখে খবরের কাগজ ডট কম নিউজ পোর্টালে প্রকাশিত ” দেল দুয়ারে নির্বাচনী বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে শিরোনামে প্রকাশিত সংবাদ সহ একই উদ্দেশ্যে অন্যান্য পত্রিকায় প্রকাশিত সংবাদ গুলির বিঝুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেলদুয়ার উপজেলা পরিষদে কর্মরত মনির হোসেন নামে একজন কর্মচারী। তিনি তার প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন যে, উপজেলা নির্বাহী কর্মকতা ও সহকারী রিটানিং অফিসার জোহরা সুলতানা যুথির বিরুদ্ধে যে সংবাদগুলি প্রকাশিত হয়েছে তার প্রত্যেকটি সংবাদই তার দৃষ্টি গোচর হয়েছে। তিনি এসকল মিথ্যা ও বানোয়াট সংবাদ গুলির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন যে, তার সুপিরিয়র বসকে হেয় প্রতিপন্ন করার জন্য ও অসৎউদ্দেশ্য চরিচার্থ করার জন্য একপেশে সংবাদগুলি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ের তিনি দেলদুয়ার থানায় একটি জি ডি ও দায়ের কারছেন। তিনি তার প্রতিবাদ লিপিতে বলেন, সংবাদগুলি দেখে আমার মনে হয়েছে যে, আসল সত্য বিকৃতি করে, দায়িত্বশীলতার বিবর্জিত , মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের অপচেষ্টা করা হয়েছে। সংবাদগুলিতে নির্বাচনী বরুদ্ধের অর্থ আত্মসাৎ, সিসি ক্যামেরা স্থাপনের অর্থ আত্মসাৎ, খন্ডকালীন করনিক ও পিয়ন নিয়োগ না দিয়ে অর্থ আত্মসাৎ, ভূয়া ভাউচার তৈরী, আপ্যায়ন বাবদ অর্থ লোপাট ইত্যাদি বিষয়গুলি উল্লেখ করা হয়েছে । এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে, কিভাবে তিনি নির্বাচনী বরাদ্দের অর্থ আত্মসাৎ করেছেন, কতো টাকা আত্মসাৎ করেছেন তার কোন উল্লেখ নেই। যাহা সম্পূর্ন ডাহা মিথ্যা ও মনগড়া। সিসি ক্যামেরা স্থাপনে কতটাকা বরাদ্ধ হয়েছে, কতো টাকা খরচ হয়েছে, কতটাকা তিনি আত্মসাৎ করেছেন এর কোন উল্লেখ নেই-ফলে এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোট। সাংবাদিকগন আসল তথ্যই জানেন না। ৯৬ টি সিসি ক্যামেরা স্থাপনের জন্য বরাদ্দ আসে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে ১৩৩ টি। খণ্ডকালিন করনিক ও পিয়ন নিয়োগন দেয়া হয়নি। সহকারী রিটানিং অফিসার আমাদেরকে দিয়ে এ কাজ করিয়ে নিয়েছেন এবং এর জন্য বরাদ্দকৃত ৬৪০০০/= (৬৪ হাজার) টাকা সরকারী কোষাগারে ফেরত দিয়েছেন। সাংবাদিকরা বিষয়টি অবগত না হয়েই সংবাদটি প্রকাশ করেছেন । তিনি আপ্যায়ন বাবদ কোন অর্থই লোপাট করেননি। কারন আপ্যায়ন কমিটি ভাওচারের মাধ্যমে আপ্যায়নের টাকা খরচ করেছে। এ বিষয়ে সহকারী রিটানিং অফিসারের কোন হাত নেই। তিনি বিল ভাওচার সহ সম্পূর্ণ হিসাব জেলা প্রশাসক টাংগাইল অফিসে জমা দিয়েছেন। এছাড়া তিনি কর্মরত ৭২ (৭২ জন) পুলিশ, মহলদার খোরাকি বাবদ অব্যায়িত ২৪০০০/= (২৪ হাজার) টাকা টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর ফেরত দিয়েছেন।
তিনি আরও বলেন, সাংবাদিকগণ সংবাদটির সত্যমিথ্যা যাচাই না করে সহকারী রিটানিং অফিসার মহোদয়দেকে হেয় প্রতিপন্ন করার জন্য ও সংবাদ পত্রের নীতিমালা অনুসরণ না করে উদ্দেশ্যমূলক ভাবে সংবাদটি প্রকাশ করেছে। এ কারনে আমি এই সংবাদের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।







