মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সমবায় কার্যলয়ের কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম পরিশ্রম ও কর্মদক্ষতার মাধ্যমে উপজেলায় সমবায় খাতের গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে নিরলস ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং তাঁর সততা, দূরদর্শিতা ও কর্মদক্ষতা স্থানীয় সমবায় অঙ্গনে এক ইতিবাচক ধারার সূচনা করেছে। মোঃ রবিউল ইসলাম ২০২৫ সালের মার্চ মাসে শাহজাদপুর উপজেলার সমবায় কার্যালয়ে কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন এবং সমবায় খাতের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অত্যন্ত নিষ্ঠা ও যোগ্যতার সাথে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের প্রশাসক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন, যার ফলে প্রশাসনিক ও সমবায়—উভয় ক্ষেত্রেই তিনি তাঁর গতিশীল নেতৃত্বের স্বাক্ষর রেখে চলেছেন। একজন জনবান্ধব ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি, সমবায়ীদের সঠিক দিক-নির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান এবং কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন এবং তাঁর তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় বর্তমানে এই উপজেলার আওতাধীন ৩১৯টি সমবায় সমিতি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে,যার মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র সঞ্চয় প্রবণতা বৃদ্ধি এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দাপ্তরিক কাজের পাশাপাশি সাধারণ সমবায় সদস্য এবং স্থানীয় জনসাধারণের সাথে তাঁর সুসম্পর্ক ও আন্তরিক আচরণ তাঁকে একজন জনপ্রিয় ও আদর্শ কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে এবং তাঁর সময়োপযোগী পদক্ষেপ, বিচক্ষণতা ও কর্মনিষ্ঠার কারণে শাহজাদপুর উপজেলার সমবায় সমিতির খাত আরো বেশি শক্তিশালী ও গতিশীল হয়ে উঠেছে।







