মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহম্মেদ মিস্টি।
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনার জেরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি মিরপুর – ১, রাড্ডা টিকাদান কেন্দ্র (এমসিএইচ – এফপি) সেন্টার হামলা, ভাঙ্গচুর ও লুটপাটের, যদিও তিনি এ ঘটনাকে তিনি অস্বীকার করেছেন। পদত্যাগ পত্র জমা: ১ ই অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন নারী সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহম্মেদ মিস্টি।







