নীল চাঁদোয়া আকাশখানি
লাগছে কেমন বেশ,
মাঝে মাঝে শুভ্র মেঘের
ঝুলছে কেমন কেশ।
তুলোর মতো ভাসছে দেখি
পেঁজাপেঁজা মেঘ,
গুড়ুম গুড়ুম ডাকে আকাশ
জোরো হাওয়ার বেগ।
নীল চাঁদোয়ায় উড়ছে ঘুড়ি
হরেক রকম রং,
শরৎ দেখি প্রেমবিলাসে
সাজছে কেমন সং।
নাটাই হাতে সুতা কাটে
ঘুড়ির কেমন চাল,
দখিন পবন বইছে জোরে
উড়ছে তরীর পাল।
Views: 1







