গত ২৭ ফেব্রুয়ারী ২০২৬ইং বিকাল তিনটায় চট্টগ্রামের এক অভিজাত রেষ্টুরেন্টে নীল কলম সাহিত্য চর্চা মঞ্চের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি গল্পকার ও বিশিষ্ট সংগঠক মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের দ্বিবার্ষিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অভীক ওসমান, কবি খুরশিদ আনোয়ার, কবি রিজোয়ান মাহমুদ, বিশিষ্ট শিশু সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, সাংবাদিক কামরুল ইসলাম বাদল, ছড়াকার এলেক্স আলীম, কবি শ.ম. বকতিয়ার, প্রকৌশলী এম এ হান্নান, শিক্ষাবিদ প্রাবন্ধিক তহুরা সবুর ডালিয়া, আবৃত্তি শিল্পী আয়েশা হক শিমু, সাংবাদিক লিটন দাশ শিবু ও কবি ও গীতিকার অরূপ কুমার বড়ুয়া।
সাধারণ সভায় আগামী ২০২৬-২০২৮ সালের জন্য নিন্মলিখিত কার্যকরী পরিষদের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভাপতি : কবি ও গল্পকার মাহবুবা চৌধুরী।
সহ সভাপতি : কবি ও গল্পকার মার্জিয়া খানম সিদ্দিকা, প্রাবন্ধিক মোখলেছুর রহমান, কবি গল্পকার লিপি বড়ুয়া,
সাধারণ সম্পাদক : কবি সংগঠক ও প্রধান শিক্ষক সুমি দাশ।
যুগ্ন সাধারণ সম্পাদক : কবি শিশু সাহিত্যিক ও ডিজাইনার লায়ন শিরিন আফরোজ।
সহ সাধারণ সম্পাদক : কবি ও সংগঠক আলমগীর হোসেন, কবি ও গল্পকার স্মরনিকা চৌধুরী।
অর্থ সম্পাদক : কবি সাইফুদ্দিন আহমেদ সাকী।
সাংগঠনিক সম্পাদক : কবি রায়হানা হাসিব।
সহ সাংগঠনিক সম্পাদক : জাহিদ কায়সার।
দপ্তর সম্পাদক : আবৃত্তি শিল্পী সুপ্রিয় কুমার বড়ুয়া।
সহ দপ্তর সম্পাদক : কবি মাহবুবা ছন্দা।
শিক্ষা ও গবেষণা সম্পাদক : কবি শামীম ফাতেমা মুন্নি।
জনসংযোগ ও আপ্যায়ন সম্পাদক :কবি তানভীর হাসান বিপ্লব ও কবি রুদ্র আজাদ।
প্রচার সম্পাদক: কবি ও সম্পাদক মাহবুব পলাশ।
প্রকাশনা সম্পাদক : কবি জিতেন্দ্র লাল বড়ুয়া।
সাংস্কৃতিক সম্পাদক : আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী।
সহ সাংস্কৃতিক সম্পাদক: ডাঃ সোমা চৌধুরী।
সমাজসেবা সম্পাদক : কবি ফারজানা ইসলাম রুহী
সহ সমাজসেবা সম্পাদক: কবি নিগার সুলতানা।
ক্রীড়া ও পাঠাগার সম্পাদক : কবি পারভীন আক্তার।
সহ ক্রীড়া ও পাঠাগার সম্পাদক : কবি ইকরামুল আমিন বাবু।
কার্যকরী সদস্য : শিলব্রত বড়ুয়া, শাহদাত হোসেন শাহেদ, সম্পা সারা, দীপিকা রানী বড়ুয়া, নিলিমা ইসলাম, জহির মুনমুন ও রাফিয়া ডলি।
সভা শেষে দেশ ও জাতির জন্য দোয়া মোনাজাতের পর ইফতার পরিবেশন করা হয়।







